এবার ফ্রি চক্ষু সেবা নিয়ে এলো স্মার্ট একাডেমি রামগঞ্জ « বাংলাখবর প্রতিদিন

মানব কল্যানের অনন্য নজির

এবার ফ্রি চক্ষু সেবা নিয়ে এলো স্মার্ট একাডেমি রামগঞ্জ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:২১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:২১
Link Copied!
সনি-স্মার্ট আইকেয়ার ক্যাম্প -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পূর্ণ বিনামূল্যে সনি স্মার্ট আই কেয়ার ক্যাম্প নামে যৌথ উদ্যোগের মাধ্যমে ফ্রি চক্ষু সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্পূর্ণ অলাভজনক সেবার অঙ্গিকারে চক্ষু চিকিৎসা, লেজার মেশিনে ছানি অপারেশন ও ওষুধ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে স্মার্ট একাডেমি নামে একটি মানবিক সংগঠন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে এ সেবার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্মার্ট ফাউন্ডেশন, স্মার্ট একাডেমি ও স্টার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন- রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) এস এম রবিন শীষ, সনি এশিয়ার প্রতিনিধি মিস্টার রিকি, রামগঞ্জ কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ ও আই প্লাস হসপিটালের জেনারেল ম্যানেজার ও অভিজ্ঞ ডাক্তারসহ অনেকে।

বিজ্ঞাপন

স্মার্ট একাডেমির পরিচালক জহিরুল ইসলাম জানান, “আমরা ছানি অপারেশনসহ দুই দিনের ফ্রি ক্যাম্পের আয়োজন করলেও প্রথম দিনেই সহস্রাধিক রোগীর অনলাইন নিবন্ধন হয়েছে। তাই রোগীদের সেবা নিশ্চিত করতে আরও একদিন সময় বাড়ানোর চিন্তা করেছি।”

কারণ আমাদের এলাকায় বয়স্ক মুরুব্বিরা অনেকে টাকার অভাবে ভালোভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না বিধায় আমাদের এই উদ্যোগ। বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে এর আগে তুরস্ক থেকে অভিজ্ঞ ডাক্তারদের এনে বিনামূল্যে সুন্নাতে খাতনা করিয়েছিল স্মার্ট একাডেমি।

বিজ্ঞাপন

বিনামূল্যে নিজ এলাকায় বসে এতো সুন্দর চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে অত্যন্ত খুশী রামগঞ্জ তথা লক্ষ্মীপুরের মানুষজন। নিয়মিত এমন জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা স্থানীয়দের।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত