শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ « বাংলাখবর প্রতিদিন

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ১১:২৩
Link Copied!

বক্তব্য দেওয়ার মধ্যে হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি। যখন মঞ্চে ছিলেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। তার হাতে পদত্যাগপত্র তুলে দেন জামিল আহমেদ। আকস্মিক এই ঘটনায় উপস্থিত লোকজন হতবাক হন।

এদিন শিল্পকলা একাডেমিতে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’ এর সমাপনী অনুষ্ঠান ছিল, এতে প্রধান অতিথি ছিলেন জামিল আহমেদ। বক্তব্যের মধ্যেই পদত্যাগের প্রসঙ্গটি সামনে আনেন তিনি।

বিজ্ঞাপন

আইন অনুযায়ী, বাংলাদেশ শিল্প একাডেমির মহাপরিচালকের পদত্যাগপত্র গ্রহণের এখতিয়ার নেই শিল্পকলার সচিবের। এটি গ্রহণ করতে পারেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব। ফলে বিষয়টি নিষ্পতি হতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বিষয়টি পরিষ্কার করেছেন শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেছ হোসেন। তিনি বলেন, “শিল্পকলার সচিব হিসেবে এটি হাতে নিলেও একাডেমির কোনো কর্মকর্তা-কর্মচারী এই পদত্যাগপত্র গ্রহণ করেনি।”

জাতীয় শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে চেয়ার আঁকড়ে ছিলেন লিয়াকত আলী লাকী। অবশেষে তার বিদায় হয় ৫ আগস্ট সরকারের পতনের পর। নতুন দায়িত্বে আসেন ন্যাট্যকার জামিল আহমেদ। তার হাত ধরে শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের আশা করা হচ্ছিল।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত