ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা ! « বাংলাখবর প্রতিদিন

ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা !

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:৪৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:৪৩
Link Copied!

বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বৃহস্পতি তুঙ্গে! একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি।

এ কারণে ফারহান আখতারের ‘ডন ৩’তে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল কিয়ারার কাছে।

তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন। এবার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বলিউডের নামকরা সব নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমাতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা। অভিনেত্রীর ভক্তরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য।

বলিউড সূত্রের খবর, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা।

এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন, চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র কাজ শুরু করবেন। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এবার কোন নায়িকাকে দেখা যাবে এই চরিত্রে? সবার নজর থাকবে সেদিকে।

প্রসঙ্গত, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ‘ডন’ সিনেমাতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকবে। আপাতত সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে।

২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণী। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে। কিন্তু এবার দেখার, ‘ডন ৩’তে কোন নায়িকাকে পাশে নিয়ে চমক দেন রণবীর।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত