অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি « বাংলাখবর প্রতিদিন

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়া ২ ভারতীয়কে ফেরত দিয়েছে বিজিবি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:৫৭
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৩:৫৭
Link Copied!

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুরোধে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

বুধবার (৫ মার্চ) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক ভারতীয়রা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার জলাঙ্গী থানার বিশ্বাসপাড়া গ্রামের মৃত ইমাম বক্সের ছেলে আবু সাঈদ (৫৫) ও একই এলাকার মৃত শরৎ হালদারের ছেলে কানু হালদার (৫৫)।

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, মঙ্গলবার (৪ মার্চ) দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলিমডোবা মাঠ নামক স্থান থেকে দুই ভারতীয় নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভুলবশত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে। পরে বিষয়টি গভীরভাবে যাচাই-বাছাই করা হয় এবং বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় মানবিক বিবেচনায় দুই দেশে সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত