মাহে রমজান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ « বাংলাখবর প্রতিদিন

ছাত্রশিবির খুলনা দক্ষিণ শাখার উদ্যোগ

মাহে রমজান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:০২
মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:০২
Link Copied!

গত (৮ই মার্চ) শনিবার মঠবাটী জি জি পি জি দাখিল মাদ্রাসার হল রুমে ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণ শাখার সভাপতি ছাত্রনেতা আবু জার গিফারীর সভাপতিত্বে উক্ত কুরআন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ (এমপি প্রার্থী খুলনা-৬)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এস এম আমিনুল ইসলাম ও প্রিন্সিপাল আব্দুর রহিম।

বিজ্ঞাপন

অনুষ্ঠান পরিচালনা করেন করেন ছাত্রশিবির দক্ষিণ জেলা সেক্রেটারি মুহা. অয়েসকুরুনী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস এ মাসে কুরআন নাজিল হয়েছিল বলেই রমজান মাসের এত গুরুত্ব। আমরাও যদি কুরআনুল কারিমকে হৃদয়ে ধারন করতে পারি, মানতে পারি কুরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ তায়ালাও আমাদের সম্মান বাড়িয়ে দিবেন।

জেলা সভাপতি আবু জার গিফারী বলেন, রমজান মাস আত্মগঠন ও মানোন্নয়নের মাস। রমজান মাস হলো আমাদের গুনাহ গুলোকে পুড়িয়ে ছাঁই করার মাস। ছাত্রশিবির ছাত্রসমাজের মেধা ও নৈতিকতা সমৃদ্ধের কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত