১৫ রমজানের আগে রাস্তা সংস্কার করা হবে: উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

১৫ রমজানের আগে রাস্তা সংস্কার করা হবে: উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৯ মার্চ, ২০২৫ | ১০:১৪
Link Copied!

ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রমজানের মধ্যেই যতটা সম্ভব সড়কের সংস্কারকাজ করা হবে।

রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায় মন্তব্য করে ফাওজুল কবির খান বলেন, প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদযাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। পরিবহন মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

বিজ্ঞাপন

বিআরটিএ এবং সিটি করপোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসি ক্যামেরা বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে- এগুলো তাৎক্ষণিক মনিটরিং করা হবে।

এবার আশা করছি যানজট কম হবে বলে আশাবাদ ব্যক্ত করে ফাওজুল কবির খান বলেন, টিকিট যাতে কালোবাজারি না হয় সেজন্য মালিকপক্ষ আশ্বস্ত করেছে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন, তারা একদিন আগে-পরে করে যেতে পারবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত