বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি-নর্থ সাউথ « বাংলাখবর প্রতিদিন

কিউএস বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিং

বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বুয়েট-ঢাবি-নর্থ সাউথ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১১:০৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১২ মার্চ, ২০২৫ | ১১:০৭
Link Copied!

২০২৫ সালের জন্য বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস)। দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের স্থান পেয়েছে এই র‍্যাঙ্কিংয়ে। সেগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)।

বুধবার (১২ মার্চ) কিউএস তাদের ওয়েবসাইটে এই তথ্য জানায়।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে বুয়েটের অবস্থান ৩২০তম এবং ঢাবির অবস্থান ৪০১-৪৫০ এর মধ্যে।

বিজ্ঞাপন

সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এরমধ্যে ঢাবির অবস্থান ৪০১-৪৫০ এর মধ্যে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।

এছাড়াও আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ক্যাটাগরিতে একটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। এই ক্যাটাগরিতে ঢাবির অবস্থান ৫০১-৫৫০ এর মধ্যে।

প্রসঙ্গত, এবারের র‍্যাঙ্কিংয়েও আলাদা দুটি ক্যাটাগরি করা হয়েছে। প্রধান বিষয় (ব্রড সাবজেক্ট এরিয়া) ক্যাটাগরিতে পাঁচটি বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স। এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতে দেশের তিন বিশ্ববিদ্যালয়েন স্থান হয়েছে।

বিজ্ঞাপন

তাছাড়া নির্দিষ্ট বিষয় (স্পেসিফিক সাবজেক্ট) ক্যাটাগরিতে এবার ৫৫টি আলাদা আলাদা বিষয় রয়েছে। তবে এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত