ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা « বাংলাখবর প্রতিদিন

ঢাবিতে শিবিরের ইফতারির পাশাপাশি ৫০০ টাকা করে পেলেন শিক্ষার্থীরা

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ৯:৩৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ | ৯:৩৬
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রশিবিরের আয়োজনে প্রতিদিনই ইফতার বিতরণ করা হয়। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতার বিতরণের সময় দেখা গেল ভিন্ন এক চিত্র।

ইফতারের বক্সে তুরস্কের এক ভদ্রলোক শিক্ষার্থীদের দিচ্ছেন ৫০০ টাকার নোট। বিকেলে ৪টার পর বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল সংলগ্ন এলাকায় এই দৃশ্য দেখা গেছে। 

জানা যায়, তুরস্কের সংস্থা টিকা’র সহযোগিতায় এ আয়োজন করা হয়। অন্যান্য দিনের চেয়ে আজ ইফতারের আয়োজনেও ভিন্নতা লক্ষ্য করা যায়। প্রায় ১৫০০ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং ইফতার ও টাকা সংগ্রহ করছেন। এতে বেশ আনন্দিত দেখা যায় তাদের।

একজন মন্তব্য করেন, শিবিরের ইফতার প্রোগ্রামে আজকে ইফতারির পাশাপাশি তুর্কি মেহমান লাইনে দাঁড়ানো সবাইকে ৫০০ টাকা করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে এবার সেরা রমজান অতিবাহিত হচ্ছে। ছাত্রলীগ যাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বরকত নেমে এসেছে।

সুলতান আরেফিন নামে একজন লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের আজকের ইফতারে তুরস্কের একটা সংস্থা টিকার সহযোগিতা ছিল। আজকের ইফতারের আইটেমও স্পেশাল। সাথে ছবির এই তুর্কি ভদ্রলোকটি ঈদের শুভেচ্ছা হিসেবে ৫০০ টাকা দিয়েছেন শিক্ষার্থীদেরকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত