গাজীপুর কাশেমপুরে বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

গাজীপুর কাশেমপুরে বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ৮:৫৮
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ৮:৫৮
Link Copied!

গাজীপুর মহানগর এর কাশিমপুর গোবিন্দবাড়ীর দেওয়ানবাড়ি এলাকা থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) সকালে রিপন মিয়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর থানার সোলাপতিমা বঙ্খী গ্রামের আবু এর ছেলে নাজমুল (২৭) তার স্ত্রী মোছা. খাদিজা আক্তার (১৯) ও শিশু কন্যা নাদিয়া আক্তার (৪)। খাদিজা আক্তার স্বামী সন্তান নিয়ে বাবা রিপন মিয়ার বাসায় থেকে স্থানীয় সারদাগঞ্জ রিচকটন গার্মেন্টসে চাকুরী করতেন।

স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায় নাজমুল মাদকাসক্ত ছিলো কোন কাজ কর্ম করতো না। মাঝে মধ্যেই এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এসব ঘটনার রেশ ধরে স্ত্রী সন্তানকে শ্বাস রোধে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায় সকাল সাড়ে ৬ টার সময় খাদিজার বাবা রিপন মিয়া প্রথমে ঘরের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। কোন সারা শব্দ না পেয়ে পাশের রুমের সিলিং এর উপর দিয়ে জামাই নাজমুলকে গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল ৭ টার সময় ৩ জনের মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শনিবার (২২ মার্চ) রাত ১১ পর থেকে সকাল ৬ টার মধ্যে যে কোন সময় প্রথমে তার স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে। পরে নিজের শরিরের হাতে গলায় ব্লেড দিয়ে পোচিয়ে রক্তাক্ত হয়। পরবর্তীতে টয়লেটে ব্যবহারের হারপিক খেয়ে ঘড়ের আড়ার সাথে জর্জেট এর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। নাজমুলকে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী সন্তানকে বিছানা থেকে উদ্ধার করা হয়। নাজমুল ওই বাসায় ঘর জামাই থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত