রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন « বাংলাখবর প্রতিদিন

রাঙ্গাবালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ মামুনুর রহমান মামুন, রাঙ্গাবালী
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১:৫২
মোঃ মামুনুর রহমান মামুন, রাঙ্গাবালী
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১:৫২
Link Copied!

পটুয়াখালীর রাঙ্গাবালীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙ্গাবালী থানা পুলিশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনসহ অন্যান্য রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি সংস্থা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রুহুল আমিন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কবির হুসাইন, গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু ও যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মামুনুর রহমান মামুন।

সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের অবদান বিষয়ে আলোকপাত করেন।

পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরআগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত