আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে « বাংলাখবর প্রতিদিন

আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ | ১:০৮
Link Copied!

দেশে ক্রমেই বাড়ছে চৈত্রের খরতাপ। বৃষ্টির পরিমাণও কমে আসছে অনেকটা। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরমভাবাপন্ন হবে বলে পাওয়া যাচ্ছে আভাস।আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ সময়।

বুধবার আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই-এক ডিগ্রি বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯ বা ৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

একইভাবে আজ বৃহস্পতিবারও (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এ সময়।

এছাড়া আগামীকাল শুক্রবারও (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত