ধর্ষণের মিথ্যা মামলা গৃহবধূ জেলে « বাংলাখবর প্রতিদিন

ধর্ষণের মিথ্যা মামলা গৃহবধূ জেলে

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৫ | ৯:৫৫
Link Copied!

পাওনা টাকা ফেরত না দেয়ায় পুলিশ সদস্যর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা প্রবাসীর স্ত্রীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে রবিবার (৬ এপ্রিল) শেষ কার্যদিবসে জামিনের আবেদন করলে বিচারক মুহাম্মদ রকিবুল ইসলাম ওই গৃহবধূর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কারাগারে যাওয়া গৃহবধু সাদিয়া আফরিন তানিয়া নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী খলিলুর রহমানের স্ত্রী ও জেলার উজিরপুর উপজেলার হানুয়া বারপাইকা গ্রামের আলউদ্দিন হাওলাদারের মেয়ে।

বিজ্ঞাপন

এজাহারের বরাত দিয়ে বেঞ্চ সহকারী আরও বলেন, নগরীর নবগ্রাম রোডের খান বাড়ি এলাকার বাসিন্দা ও পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক ১০ শতক জমি ক্রয়ের জন্য গৃহবধূ তানিয়ার প্রবাসী স্বামী খলিলুর রহমানের কাছ থেকে ৪৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে টাকা ফেরত চাইলে মিজানুর রহমান টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধূ বাদি হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

সূত্রমতে, বিচার বিভাগীয় তদন্তে ধর্ষণের কোন প্রমান পাওয়া যায়নি। যেকারণে মিথ্যা ধর্ষণের অভিযোগে মামলা করায় পুলিশ সদস্য মিজানুর রহমান ফারুক বাদি হয়ে ওই গৃহবধুকে আসামি করে উল্টো মামলা দায়ের করেন। অভিযুক্ত তানিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত