ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

ফিলিস্তিনের উপর নির্যাতন বন্ধে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৮:৩০
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৮:৩০
Link Copied!

ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারাদেশের ন্যায় ফিলিস্তিনের উপর ইসরাইলের বর্বোরোচিত গনহত্যা, আগ্রাসন, হামলার প্রতিবাদ ও তা বন্ধে কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০:৩০ ঘটিকায় উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ মাঠ প্রাঙ্গণে এ শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রদলের কর্মীরা মুখে কালো কাপড় বেধে ইসরাইল গনহত্যা, নির্যাতন ও হামলার প্রতিবাদ জানানো হয়।

এরপর বিক্ষোভ মিছিল টি কলেজ প্রাঙ্গণ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা ইসরাইল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে ও বর্বোরোচিত গনহত্যা, নির্যাতন, হামলার প্রতিবাদ জানায়। এছাড়াও সকল ধরনের ইসরাইলী পণ্য বয়কটের আহবান জানায় তারা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী সরকার, কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহপরান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইমন, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সহ অত্র কলেজের ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও অত্র কলেজের শিক্ষার্থীগণ এসময় উপস্থিত ছিলেন।

ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী সরকার বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনদের উপর ইসরাইলের এসব নৃশংস হত্যা কান্ডের তীব্র প্রতিবাদ জানাই। অতিদ্রুত তাদের কে এসব হত্যাকান্ড বন্ধ করতে হবে। আমাদের মুসলমানদের ভাই-বোনদের উপর তাদের এসব নির্যাতন আমরা মেনে নিবো না।

আমরা ইসরাইলের সকল ধরণের পণ্য বয়কট করবো। ফিলিস্তিনিরা যেন তাদের নিজেদের ভূখন্ডে স্বাধীন ভাবে থাকতে পারে সে দাবী জানাই। অতিদ্রুত ইসরাইল কে গনহত্যা, নির্যাতন, হামলা বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত