একই দিনে বাংলাদেশ ও ভারতে নিষেধাজ্ঞা « বাংলাখবর প্রতিদিন

একই দিনে বাংলাদেশ ও ভারতে নিষেধাজ্ঞা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:০০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:০০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ সরকার এবার সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ভারতে চলমান নিষেধাজ্ঞার সাথে মিলিয়ে দিয়েছে। ১৭ ফেব্রুয়ারি, সোমবার মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সাগরে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকবে।

প্রতি বছর বাংলাদেশে সাধারণত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ ধরার নিষেধাজ্ঞা থাকে, তবে ভারতে প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন মাছ ধরা বন্ধ থাকে। মিয়ানমারে এই নিষেধাজ্ঞার সময় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৯১ দিন।

বাংলাদেশের জেলেরা যখন মাছ ধরার নিষেধাজ্ঞা মেনে চলে, তখন প্রতিবেশী দেশের জেলেরা আমাদের জলসীমায় ঢুকে মাছ ধরে থাকে। এর ফলে বাংলাদেশী মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার সময় সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

ফরিদা আখতার সংবাদ সম্মেলনে বলেন, “প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে, যার ফলে সামুদ্রিক মৎস্য সম্পদের উৎপাদন ১২.৭৮% বৃদ্ধি পেয়েছে। তবে, এই সময়কাল প্রতিবেশী দেশের সাথে সমন্বয় না থাকায় বাংলাদেশের জলসীমায় তাদের মৎস্যজীবীরা অনুপ্রবেশ করে।”

এ পরিস্থিতিতে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং অন্যান্য অংশীজনদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছিল। তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গোপসাগরে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ অধিকাংশ মাছের প্রজনন মৌসুম এপ্রিল থেকে জুন পর্যন্ত হওয়ায়, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সমুদ্রের সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থাৎ, এখন থেকে সামুদ্রিক জলসীমায় ইলিশ এবং অন্যান্য মাছের আহরণের নিষিদ্ধ কাল হবে ৫৮ দিন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত