সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যদাতা আটক « বাংলাখবর প্রতিদিন

সাকা চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যদাতা আটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:০৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ | ৩:০৫
Link Copied!

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে আটক করেছে কক্সবাজার পুলিশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তাকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গণি মাঝির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক নুরুল আবছার রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী জাবেদের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নুরুল আবছার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার ফরিদ নামের এক ব্যক্তির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এলাকাবাসীদের নিয়ে বাড়ি ঘেরাও করে তাকে আটক করে রামু থানায় সোপর্দ করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা এলাকার মৃত কাজী মো. জাবেদের ছেলে বলে স্বীকার করেছেন। সেইসঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার ১০ নম্বর সাক্ষ্যদাতা বলেও জানিয়েছেন।’

এ বিষয়ে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, ‘স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রাঙ্গুনিয়া থানায় তার বিরুদ্ধে মামলার খোঁজ নিচ্ছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত