২০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে নভোএয়ার « বাংলাখবর প্রতিদিন

২০ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে নভোএয়ার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ২:১৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ | ২:১৮
Link Copied!

বন্ধ হয়ে যাচ্ছে দেশীয় এয়ারলাইন্স সংস্থা নভোএয়ার। আগামী ২০ এপ্রিল থেকে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে বলে এক বার্তায় জানিয়েছেন নভোএয়ারের সেলস ডিপার্টমেন্টের হেড মেসবাউল হক।

এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে মাহবুব কবির মিলন এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

তিনি ফেসবুকে লিখেন, ‘ডমেস্টিক এয়ারলাইনস নভোএয়ার ১৯/০৪/২৫ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তাদের মালিকদের সিদ্ধান্ত। তারা আর এ ব্যবসা করবে না। সব প্লেন বিক্রি করে দিচ্ছে। আকাশ পরিবহনে অবশ্যই এটা একটা খারাপ খবর। কম্পিটিটিভ বিনিয়োগ বা ব্যবসার যুগে একটা ভাল এবং চালু ব্যবসা বন্ধ হয়ে যাবে, তা মেনে নেয়া খুব কঠিন।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, ‘এখন বেসরকারি এয়ারলাইনস থাকল শুধু ইউএস বাংলা। এয়ার এস্ট্রা ইউএস বাংলার। মনোপলি ব্যবসা দাঁড়িয়ে যাবে এখন। জনগণের বিকল্প পছন্দের রাস্তা সীমিত হয়ে গেল। অবশ্যই এটা একটা খারাপ খবর।’

এ বিষয়ে জানতে চাইলে নভোএয়ারের জনসংযোগ কর্মকর্তা নীলাদ্রি শেখর বলেন, ‘এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিনা। কোনো সিদ্ধান্ত হলে আপনাকে জানানো হবে।’

তবে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, নভোএয়ার তাদের সব উড়োজাহাজ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে তারা তাদের বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যোগ করার কথা জানিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা নতুন উড়োজাহাজ ক্রয় করতে পারেনি।

বিজ্ঞাপন

অপরদিকে, বিদ্যমান উড়োজাহাজগুলোও বিক্রি করতে পারেনি। এ ছাড়া ১৯ এপ্রিল থেকে তারা টিকেট বিক্রি বন্ধ রেখেছে। ফলে ১৯ তারিখ থেকে তাদের ফ্লাইট আর চলছে না এটা প্রায় নিশ্চিত। সংশ্লিষ্ট সূত্র বলছে, সিদ্ধান্ত পরিবর্তন না হলে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।

এ বিষয়ে নভোএয়ার কর্মকর্তা মেজবাউল হক বলেন, ‘১৯ এপ্রিল পর্যন্ত বিক্রি করা হয়েছে। ২০ এপ্রিল থেকে আপাতত নভোএয়ারের ফ্লাইট চালানো হবে না। আগামী মাসের ১ম সপ্তাহ থেকে ফ্লাইট চলবে। এখন পর্যন্ত ম্যানেজমেন্টের এটাই সিদ্ধান্ত।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত