শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ এ ফোন, দেরি করায় পুলিশের মাথা ফাটাল দোকানদার « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে চুরির ঘটনায় ৯৯৯ এ ফোন, দেরি করায় পুলিশের মাথা ফাটাল দোকানদার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ২:৩৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৫ | ২:৩৯
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে একটি মুদিদোকানে চুরির ঘটনায় জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল দিলেও পুলিশ দেরিতে পৌঁছেছে অভিযোগ তুলে পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছেন ওই দোকানদার। এ ঘটনায় অভিযুক্ত দোকানিকদার কে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত পুলিশ সদস্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য মো: আবুল হোসেন (৩৫) শ্রীপুর থানাধীন মাওনা পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

অভিযুক্ত দোকানি মো. রাশেদ খান মেনন (২৭) উপজেলার শৈলাট গ্রামের মো. নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় শৈলাট বাজারে মুদি দোকানদার।

বিজ্ঞাপন

মাওনা চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাসমতউল্লাহ বাবুল জানান, সকালে শ্রীপুর থানার ওসি একটি নম্বর দিয়ে বলেন যোগাযোগ করতে। যোগাযোগ করলে মুদিদোকানে চুরির ঘটনা জানা যায়। এরপর ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ সদস্য ঘটনাস্থলে যাওয়ার পরপরই দোকানদার পুলিশের সঙ্গে তর্কে জড়ান। দেরিতে পৌঁছার কারণ জানতে চান। এরপর ভুয়া পুলিশ অপবাদ দিয়ে দোকানে থাকা লোহার রড দিয়ে সজোরে আঘাত করে আবুল হোসেনের মাথা ফাটিয়ে দেন।

এ সময় ধস্তাধস্তিতে সঙ্গে থাকা কনস্টেবলরাও আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযুক্ত দোকানদার মেনন কে আটক করে। এ ঘটনায় মোদি দোকানদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন জাতীয় জরুরী সেবা, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ কেন দেরিতে পৌঁছেছে, এমন অপবাদে পুলিশের ওপর আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় অভিযুক্ত দোকানিকে আটক করে মামলা রুজু করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন, পুলিশ খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছায়। দেরিতে পৌঁছার অভিযোগ সঠিক নয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত