আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন'র বিশেষ কর্মসূচি « বাংলাখবর প্রতিদিন

বিনামূল্যে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যান্টনমেন্ট থানায় শ্রমিক কল্যান ফেডারেশন’র বিশেষ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৪:৪০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৪:৪০
Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় সেলাই মেশিন ও কর্মসংস্হানের জন্য নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করেছেন সংগঠনটির ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা মো. মহিব্বুল্লাহ।

ক্যান্টনমেন্ট থানা কর্তৃক আয়োজিত আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোগতাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক পুঁজি প্রদান অনুষ্ঠানে মাও.মহিবুল্লাহ বলেন, এদেশে অনেক ক্ষেত্র রয়েছে, যেই ক্ষেত্র সমুহ সঠিকভাবে কাজে লাগাতে পারলে অসংখ্য শ্রমিকদের চাকুরি প্রদান ও কাজে লাগানো সম্ভব। আমরা লক্ষ্য করছি এক শ্রেনী এসকল ক্ষেত্র সমুহকে চাঁদাবাজি, দখলবাজি করে মুষ্টিমেয় কিছু লোক তাদের আখের গোছানোর চেষ্টা করছে।

তিনি বলেন, কেবলমাত্র সৎ, যোগ্য লোকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব আসলে এসকল ক্ষেত্র শ্রমিকদের কল্যানে কাজে লাগানো যাবে, ইনশাআল্লাহ। আর সেই লক্ষ্যেই আমাদের সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. মহিব্বুল্লাহ বলেন, মহান আল্লাহ ধনিদের সম্পদে দুস্থ মানুষের অধিকার রেখেছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কেউ অসহায় ও দরিদ্র থাকবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে একটি কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল মেহনতি মানুষকে শ্রমিক কল্যান ফেডারেশনের পতাকাতলে ঐক্য বদ্ধ থাকতে আহ্বান জানান তিনি।

থানা সভাপতি মোঃ নাজিবুর রহমানের সভাপতিত্বে ও থানা সহ-সভাপতি মোঃ ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ সাইফুল ইসলাম, থানার সাবেক সভাপতি আব্দুর রহমান, থানার অর্থ ও প্রচার সম্পাদক সৈয়দ মোঃ মাহাবুর রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ কামরুল হাসান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

বিজ্ঞাপন

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মোঃ নাজিবুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত