ঢাবির সেই শিবির নেতা মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট « বাংলাখবর প্রতিদিন

ঢাবির সেই শিবির নেতা মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৩:৫৯
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৩:৫৯
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম স্নাতকের ফলাফলে (জসিম উদ্দিন) হলে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পুরস্কার অর্জন করেছিলেন। এবার স্নাতকোত্তরের ফলে চমক দেখিয়েছেন এই নেতা।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন মাজহারুল। স্নাতকোত্তরের ফলাফলে দেখা গেছে তিনি ৪.০০ আউট অব ৪.০০ (সিজিপিএ) অর্জন করেছেন।

এমন সাফল্যের অনুভূতি জানিয়ে মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে বলেন, জুলাই অভ্যুত্থান ও পরবর্তী দিনগুলো পড়ালেখার জন্য বন্ধুর ছিল।

বিজ্ঞাপন

জীবনের বহু দিকের সাথে পরিচয় ঘটেছে এ কয়েকমাসে। এতসব পেরিয়েও যা পেয়েছি তার সবটার কৃতিত্ব মহান আল্লাহ রব্বুল আলামিনের।

আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটলো। সবার নিকট দোয়ার আর্জি।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একাডেমিক জীবনের পরিসমাপ্তি ঘটেছে। আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই। বিসিএস দেওয়ার কোনো ইচ্ছে নেই আমার।

বিজ্ঞাপন

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ১৮ সদস্যবিশিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. মাজহারুল ইসলাম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত