জুনের আগেই মশার উৎসস্থলে অভিযান চালাব: সিটি প্রশাসক « বাংলাখবর প্রতিদিন

জুনের আগেই মশার উৎসস্থলে অভিযান চালাব: সিটি প্রশাসক

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৪:২৪
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ৪:২৪
Link Copied!

জুন মাস (বর্ষার মৌসুম) আসার আগেই মশার উৎসস্থলগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার রবীন্দ্র সরোবরে ‘৮০০ জন মশক ও পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সচেতনতামূলক একটি র‍্যালি ধানমন্ডি লেক থেকে শুরু হয়ে আশপাশের এলাকা ঘুরে আবার লেকে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, বর্ষার মৌসুম এলে বা সামান্য বৃষ্টি হলে মশা বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধে বর্ষার আগেই আমাদের এই বিশেষ অভিযান। আসন্ন বর্ষাকে সামনে রেখে এখন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবার মশক নিধন অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভবনগুলো আওতায় আনা হবে। এ বছর আমরা কার্যক্রম নিয়েছি দক্ষিণ সিটির ১৫টি খাল ও চারটি কালভার্ট আজ (শুক্রবার) রাত থেকে পরিষ্কারের কার্যক্রম শুরু হবে। এছাড়াও খালগুলো পরিচ্ছন্ন কার্যক্রম চলমান। বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে এবার আমাদের খাল, নর্দমা ও ড্রেনগুলো পরিষ্কার করে ফেলব। মশার আবাসস্থল আমরা পরিষ্কার রাখব।

নাগরিকদের দায়িত্বের কথা জানিয়ে প্রশাসক বলেন, নাগরিকদের গাছের টবে, আঙিনায় যেন পানি না জমে। আপনারা আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখেন। ডোবা, নালা ও নর্দমা আমরা (সিটি করপোরেশন) পরিষ্কার রাখবে। সম্মিলিতভাবে আমরা সবাই কাজটি করলে সুন্দর নগরী তৈরি করতে পারব।

বিভিন্ন বাসাবাড়ি, অফিসে ও নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) অভিযান পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চিঠি দিয়েছি স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলেই আমরা এই অভিযান কার্যক্রম পুরোদমে শুরু করব। আঞ্চলিক কর্মকর্তাদের চিঠির দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অভিযান পরিচালনা করার জন্য। জুন মাস আসার আগেই যেসব স্থানে মশার জন্ম হয়, এই স্থানগুলোতে আমরা অভিযান চালাব।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, রাস্তার ফুটপাত দখল করে যত্রতত্র যেসব দোকান আছে সেসব নিয়ন্ত্রণের জন্য আমরা একটি টাস্ক ফোর্স গঠন করেছি। নগরীতে যে কোনো জায়গার খাবারের দোকান থাকবে না। একটি সুনির্দিষ্ট জায়গায় খাবারের দোকান থাকবে, যেখানে পরিচ্ছন্ন পরিবেশ থাকবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের দুর্নীতি ও পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয়ের তদন্ত করার কোনো উদ্যোগ নেই। এ সময় সচিব সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে অনুরোধ জানান সাংবাদিকদের।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত