শ্রীপুরে বদলি এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে বদলি এসএসসি পরীক্ষা দিতে গিয়ে আটক ২

স্টাফ রিপোর্টোর
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১০:০৫
স্টাফ রিপোর্টোর
আপডেটঃ ৬ মে, ২০২৫ | ১০:০৫
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে বদলি এসএসসি পরীক্ষ দিতে গিয়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ মে) শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ গ্রামের শামছুল আলমের ছেলে জুনায়েদ আহাম্মেদ সাগর এবং কেওয়া পূর্বখণ্ড গ্রামের আবুল কাশেমের ছেলে আল মামুন।

তারা জানান, উপজেলার জৈনাবাজার আদর্শ কারিগরি স্কুলের শিক্ষার্থী খায়রুল ইসলাম ও রানা মোল্লার পক্ষে পরীক্ষা দিতে এসেছিলেন তারা। নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে এ কাজটি করতে রাজি হন এবং প্রত্যেকে ৫ হাজার টাকা নেন। মঙ্গলবার এসএসসি পরীক্ষার অষ্টম দিনে ‘বিল্ডিং মেইনটেন্যান্স’ বিষয়ে পরীক্ষায় অংশ নিতে এসে তারা ধরা পড়েন।

বিজ্ঞাপন

শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহনাজ পারভীন জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে আইডি কার্ড যাচাই করে দেখা যায়, তাদের সঙ্গে থাকা ছবির সঙ্গে আসল শিক্ষার্থীদের মিল নেই। জিজ্ঞাসাবাদে তারা বদলি পরিক্ষা দেওয়ার কথা স্বীকার করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, শ্রীপুর পাইলট ভোকেশল কেন্দ্রে শ্রীপুরে আদর্শ কারীগরি প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থীর পরিবর্তে অন্য দুইজন ভূয়া শিক্ষার্থী পরিক্ষাদিতে এসে ধরা খেয়েছে। আমাদের কক্ষ পরির্দশক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা তাদের ধরেছেন পরীক্ষা আইনের ১৯৮০সনের ৪২ধারা ৩উপধারা মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি অলরেডীপক্রিয়া শুরু করেছে বিধি মোতাবেক তাদেরকে আইনের আওয়া আনা হয়েছে। ঐ যে শিক্ষার্থী পরিক্ষা দিতে আসেনাই যারা ভূয়া শিক্ষার্থীকে পাঠিয়েছে ঐ শিক্ষার্থী পরীক্ষা বাতিল ও আগামী ৩তিন বৎসর পরীক্ষা দিতে পারবে না।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, আটক দুজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত