বিআরটিসি সেবার মান নির্ভরযোগ্য: সিনিয়র সচিব এহছানুল হক « বাংলাখবর প্রতিদিন

বিআরটিসি সেবার মান নির্ভরযোগ্য: সিনিয়র সচিব এহছানুল হক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:২২
Link Copied!
বিআরটিসি গণশুনানির আয়োজন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“বিআরটিসি’র সেবার মান নির্ভরযোগ্য। কিছুদিন আগে রেলওয়ে কর্মচারীরা যখন স্ট্রাইক করলো- তখন বিআরটিসি রেলস্টেশন থেকে যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছে।” ঠিক এমন মন্তব্যই করেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হক।

“বিআরটিসি একটি সরকারী প্রতিষ্ঠান। সংস্থাটি নিজস্ব আয়ে পরিচালিত হয়ে থাকে।“ শনিবার (১৭ মে) বিকেল ৩টায় বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তেজগাঁও মাল্টিপারপাস হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৪-২৫ এর আওতায় সেবার মান উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বিআরটিসি কর্তৃক এই গণশুনানির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিআরটিসি’র মহিলা বাস সার্ভিসের সেবা আরও সম্প্রসারণ করা যায় কিনা? এমন প্রশ্ন করেন এক চাকরিজীবী নারী। তেজগাঁও সরকারি কলেজের শিক্ষক আজম কামালউদ্দীন, বিআরটিসি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার প্রশংসা করেন। সেই সাথে বেসরকারি পরিবহনেও তা কার্যকর করার দাবি তুলে বিআরটিসি বাসে সেবা নিতে গিয়ে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করার বিষয়েও প্রশ্ন করেন।

উত্তরে বিআরটিসি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. অনুপম সাহা বলেন, চাহিদা থাকলে মহিলা বাস সার্ভিসের সেবা আমরা আরও সম্প্রসারণ করবো। সেইসাথে যাত্রীপরিবহণ সেবায় সময় ক্ষেপনের বিষয়ে বলেন, আমাদের যাত্রীসেবাও দিতে হয় আবার রাজস্বও আয় করতে হয়। সময় ক্ষেপন না করে যাত্রীসেবার মানোন্নয়নে বিআরটিসি’র প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ এহছানুল হকের সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরটিসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ড. অনুপম সাহা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান মোঃ ইয়াসীন, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার, ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ, হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) জনাব মোঃ শামসুল আলমসহ সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং বিআরটিসি’র অংশীজনরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত