বেলকুচিতে নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে নিজ সন্তানকে পুকুরে ফেলে হত্যা করলো মা

 রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৬:৫২
 রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ | ৬:৫২
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচির সুবর্ণসাড়া গ্রামে এক  মা নিজ শিশু সন্তান মোহাম্মদ আলী (৩ মাস বয়স) কে পাশ্ববর্তী পুকুরে ফেলে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার (১৮ মে) দিবাগর রাত থেকে মা ও শিশুকে খুঁজে পাওয়া না গেলে এলাকায় মাইকিং করা হয়। পরবর্তীতে খোঁজাখুজির একপর্যায়ে মা মনিজা খাতুনকে পৌরসভাস্থ মেসার্স আমেনা খাতুন ফিলিং স্টেশনের পাশে পাওয়া গেলে তার দেওয়া তথ্যানুযায়ী দুপুরে পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে আত্মীয় স্বজনরা।

আত্বীয় স্বজনরা বলেন শিশুটির মায়ের মাথায় অনেক বড় মানসিক সমস্যা রয়েছে বলে নিজ সন্তানকে এমন ভাবে হত্যা করতে পারলো।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, দেড় বছর পূর্বে তামাই কলিয়াপাড়া গ্রামের জান বক্সের ছেলে ইসহাক আলীর সাথে মনিজার বিবাহ হয়েছিল। সন্তান ডেলিভারির জন্য বাবার বাড়ি সুবর্ণা সাড়া এসেছিল তিনি। সন্তান ডেলিভারির পর অবধি পর্যন্ত বাবার বাড়ি ছিলেন। লোকজনকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় তার মাথায় বড় ধরনের মানসিক সমস্যা রয়েছে।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকেরিয়া হোসেন জানান নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা মো: ইছাহক আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন আছে। তবে শিশুটির মায়ের মাথায় বড় ধরনের মানসিক সমস্যা আছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত