শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১:০৯
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১:০৯
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে করছেন এমকে ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (২৪ মে) সকাল ৮টা থেকে মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া এলাকায় কারখানার সামনে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের এপ্রিল মাসসহ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি। শনিবার সকালে কারখানায় এসে দেখতে পান, মালিকপক্ষ কারখানায় তালা ঝুলিয়ে চলে গেছে। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

কারখানার শ্রমিক নাজমুল হাসান জানান, চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করেছেন। বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের উদ্দেশ্যে তারা সকাল থেকে কারখানার ভেতরে জড়ো হচ্ছেন।

আরেক শ্রমিক মজনু জানান, সকালে কারখানার ভেতরে প্রবেশ করে দেখি মালিক পক্ষ ভেতরের গেটের তালা ঝুলিয়ে চলে গেছে। সামনে ঈদ, এপ্রিলসহ দুই মাসের বেতন বকেয়া পড়েছে। কেমনে চলব আমরা?

এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মিজানুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা আগামী দুই দিনের মধ্যে পরিশোধ করা হবে। কারখানাও খুলে দেওয়া হবে। কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

শিল্প পুলিশ গাজীপুরের শ্রীপুর সাব জোন ইনচার্জ মো. আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানার ভেতরে জড়ো হচ্ছেন। তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হয়নি। এছাড়া বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত