ইস্তানবুলে এরদোয়ান-আল শারা বৈঠক « বাংলাখবর প্রতিদিন

ইস্তানবুলে এরদোয়ান-আল শারা বৈঠক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৪৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৪৯
Link Copied!

তীব্র সংঘাত আর দীর্ঘ বিচ্ছেদের পর অবশেষে এক টেবিলে বসলো তুরস্ক ও সিরিয়া। শনিবার(২৪ মে) ইস্তানবুলে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ওপর জোর দেন।

রুদ্ধদ্বার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু উঠে আসে। জ্বালানি, প্রতিরক্ষা ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি, সিরিয়ার ভবিষ্যৎ আরও শান্তিপূর্ণ ও আলোকোজ্জ্বল হবে। আঙ্কারা শুরু থেকেই দামেস্কের পাশে ছিল, আগামীতেও থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সিরিয়ায় ইসরায়েলের দখলদারি ও আগ্রাসন আমরা কখনোই মেনে নেব না। তুরস্ক সবসময় এর বিরোধিতা করবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর এটাই ছিল সিরীয় প্রেসিডেন্ট আল শারার প্রথম তুরস্ক সফর। এরদোয়ান এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে দেশ পরিচালনার বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ।

জবাবে প্রেসিডেন্ট আল শারা এরদোয়ানকে ধন্যবাদ জানিয়ে বলেন, দামেস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আপনার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

বিজ্ঞাপন

বৈঠকে এরদোয়ানের সঙ্গে ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনসহ সরকারের শীর্ষ নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিনির্ধারকেরা।

সিরিয়ার প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত