কানে ইতিহাস গড়ে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ « বাংলাখবর প্রতিদিন

কানে ইতিহাস গড়ে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৫১
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ৪:৫১
Link Copied!

বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশ। পুরস্কার জিতলো বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীবের ‘আলী’।

উৎসবটির ৭৮তম আসরের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্থান করে নিয়েছিল এটি। স্বল্পদৈর্ঘ্যটি স্পেশাল জুরি ম্যানশন পুরস্কার জিতেছে।

পুরস্কারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট ও বিভিন্ন সামাজিকমাধ্যম থেকে। উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ফেসবুক পেইজের স্টোরিতে এসেছে ‘আলী’র পুরস্কার বিজয়ের বিষয়টি। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবারের কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম একে একে ঘোষণা করা হয়।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে।

পুরস্কার বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদনান আল রাজীব বলেন, ‘এ অর্জন বাংলাদেশের। ’

বিজ্ঞাপন

প্রায় ৪ হাজার ৭৮১টি জমাকৃত চলচ্চিত্রের মধ্য থেকে মাত্র ১১টি স্বল্পদৈর্ঘ্যকে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ছিল বাংলাদেশের ‘আলী’। এ অর্জনকে দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। শুক্রবার (২৩ মে) অনুষ্ঠিত হয়েছে চলচ্চিত্রটির অফিসিয়াল প্রদর্শনী। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা, অভিনেতা ও প্রযোজকসহ বাংলাদেশ প্রতিনিধি দল।

বাংলাদেশি চলচ্চিত্রের জন্য কান চলচ্চিত্র উৎসব বরাবরই এক স্বপ্নের নাম। সেই স্বপ্নের প্রথম স্পর্শ আসে ২০০২ সালে, তারেক মাসুদের ‘মাটির ময়না’ যখন নির্বাচিত হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নেয়। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল কাঠামোয় প্রবেশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত