শ্রমজীবী-পেশাজীবীদের নিরাপদ ঈদযাত্রা করতেই বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস: চেয়ারম্যান « বাংলাখবর প্রতিদিন

শ্রমজীবী-পেশাজীবীদের নিরাপদ ঈদযাত্রা করতেই বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ৫:০৪
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৪ জুন, ২০২৫ | ৫:০৪
Link Copied!
বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ, নির্বিঘ্ন, নিরাপদ ও স্বল্পমূল্যে করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। এবারের ঈদে ‘বিআরটিসি স্পেশাল সার্ভিসে’ মোট ৬৩০টি বাস নামানো হয়েছে, যা দেশজুড়ে ২৬টি পয়েন্টে পরিচালিত হবে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বুধবার (৪ জুন) সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এদিন সকাল ১০টায় বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক আশা প্রকাশ করেন, “এবারের ঈদে বিআরটিসি আরও কার্যকর ভূমিকা রাখবে এবং আরামদায়ক, নিরাপদ ও ঝামেলাবিহীন যাত্রা নিশ্চিত করবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিআরটিসির মাধ্যমে আমরা শুধু জনগণকে সেবা দিতে চাই, লাভ আমাদের মোটিভ না।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “ঢাকার গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমজীবী ও পেশাজীবি মানুষেরা যাতে স্বল্প খরচে, নিরাপদ, আরামদায়ক এবং নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই আমরা এ সার্ভিস চালু করেছি।

বিজ্ঞাপন

এসময় তিনি জানান, বিআরটিসির এই কার্যক্রমে যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাত্রী হয়রানি রোধে চালকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রতিটি বাসে ওয়াইফাই সংযোগ, ড্রাইভারের মোবাইল নম্বর সরবরাহ, অতিরিক্ত যাত্রী না তোলা, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো নিষিদ্ধকরণসহ বিভিন্ন নিয়ম আরোপ করা হয়েছে।

এসময় যাত্রী সামাল দিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এক্সট্রা কাউন্টার বসানো হয়েছে বলেও জানান তিনি।

বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, “আমরা চাই বিআরটিসির যাত্রীসেবা দেখে অন্যান্য পরিবহন সংস্থাগুলোও শৃঙ্খলা ও মান বজায় রাখতে উদ্বুদ্ধ হোক।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত