প্রথমবার ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিল সরকার « বাংলাখবর প্রতিদিন

প্রথমবার ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিল সরকার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুন, ২০২৫ | ৫:১৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৬ জুন, ২০২৫ | ৫:১৪
Link Copied!

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য যোগ্য উপাচার্য খুঁজে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সে ঘোষণা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে সরকার।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞাপনী বার্তাতে এই বিজ্ঞাপন দেয়া হয়।

এতে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের জন্যই পিএইচডি ডিগ্রীধারী উপাচার্য খুঁজছে সরকার। আগ্রহী প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ২০ বছর শিক্ষকতা অথবা ৫ বছর গবেষণা ও ১৫ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বিজ্ঞাপন

এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক লেখা প্রকাশের শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

যে প্রার্থীরা এসব মানদণ্ডে উতরে যাবেন, তাদের সকল কাগজপত্রসহ আগামী ২৬ জুন বিকাল ৫টার মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

এর আগে বুধবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর দুটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রয়োজনে একটি উপাচার্য নির্বাচনি প্যানেল তৈরি করেছি। পত্রিকায় বিজ্ঞাপন প্রদান ও ইচ্ছুকদের আবেদনপত্র গ্রহণের মাধ্যমে ভিসি নিয়োগ প্রদান করা হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত