শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ « বাংলাখবর প্রতিদিন

শাহবাগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৪:১৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২৫ | ৪:১৬
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি ছাত্র হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনে থেকে আরও সাতটি ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকাল ৬টার দিকে ঢাবির কাজী মোতাহার হোসেন ভবনের পাশে কাঠবাদাম গাছের নিচে অবিস্ফোরিত অবস্থায় সাতটি ককটেল পাওয়া যায়। ককটেলগুলো প্রথমে সিকিউরিটি গার্ড দেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশকে অবহিত করেন।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এর একটি দল এসে ককটেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।

প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, মেডিক্যাল সেন্টার ও অ্যানেক্স ভবন এলাকার দুটি স্থানে সাতটি ককটেল পাওয়া গেছে। একটি স্থানে চারটি এবং আরেকটি স্থানে তিনটি ছিল। ভোরের দিকে হলের পকেট গেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা নয়।

বিজ্ঞাপন

এদিকে এই ককটেল বিস্ফোরণের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাহবাগ থেকে পরীবাগের দিকে একটি ঝটিকা মিছিল করেছে বলেও জানান প্রক্টর।

এ ঘটনায় একজনকে আটক করার কথাও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত