সিরাজগঞ্জে ৩ দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ৩ দিনব্যাপি জাতীয় ফল মেলার উদ্বোধন

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৩:৩৪
রেজাউল করিম, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
আপডেটঃ ২০ জুন, ২০২৫ | ৩:৩৪
Link Copied!

“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার শুভ উদ্বোধন করা হয় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার স্টল পরিদর্শন করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে- মেলার শুভ উদ্বোধন করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের  অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মশকর আলী, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের সিনিয়র উদ্যাণতত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ সাইদী রহমান, মারুফা বেগম প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয়  কৃষক-কৃষানী , এনজিও কর্মী,   শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিক গণ।  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম  বলেন, দেশীয় ফল আমাদের ঐতিহ্য, দেশীয় ফল  শুধু সু-স্বাদু নয়, এগুলো আমাদের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল মেলার মাধ্যমে মানুষের মধ্যে দেশীয় ফল চাষে আগ্রহ বাড়বে। একইসঙ্গে কৃষকদের জন্য এটি একটি বড় সুযোগ।

বিজ্ঞাপন

উক্ত ফল মেলায় ১১ স্টলে হরেক রকমের  আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, তেঁতুল, জাম্বুরা, তাল, বেল, ডালিম, তাল, পাইনে ফল, ডইয়া, লটকনসহ নানা প্রজাতির দেশীয় ফল প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় ফলের চারা ও বিক্রি ও প্রদর্শন করা হচ্ছে।

 মেলায় দ্বিতীয় ও তৃতীয় দিনে থাকবে কৃষি বিষয়ক সেমিনার, ফল চাষে উৎসাহ প্রদানমূলক সভা এবং চারা বিতরণ কার্যক্রম। মেলা চলবে ২১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ফলপ্রেমী ও কৃষিপ্রেমিক মানুষকে মেলায় এসে দেশীয় ফল চাষে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত