সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরা সীমান্তে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৯:২০
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ জুন, ২০২৫ | ৯:২০
Link Copied!

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, শনিবার (২১ জুন) কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে এ বাংলাদেশিদের হস্তান্তর করা হয়।

এ সময় ভারতীয় আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার এবং বাংলাদেশের কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা অবৈধভাবে ভারতে ছিলেন। বিএসএফ তাদের আটক করে বিজিবির নিকট হস্তান্তর করে। পরবর্তীতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশিরা হলেন- ঢাকার কামরাগিংর চর থানার মাদরাসা গলির মারিয়া আক্তার, নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটার নগরঘাটা গ্রামের রাণী মণ্ডল, রিয়া মণ্ডলসহ আরও অনেকে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ১৪ বাংলাদেশিকে গ্রহণ করে বিজিবি থানায় জমা দিয়েছে। এসব নাগরিকদের
তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত