শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে নিহত-২ « বাংলাখবর প্রতিদিন

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে নিহত-২

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ২:১৪
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ জুন, ২০২৫ | ২:১৪
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক দুটি স্থানে অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় মিলেনি।

গত শুক্রবার (২৭ জুন) সকাল ও দুপুরে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে সড়কের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জয়নাল আবেদিন(৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়।

বিজ্ঞাপন

নিহত জয়নাল আবেদিন গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মেকানিক। অপরদিকে, দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেল ক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নারী (বয়স আনুমানিক ৬০) নিহত হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহাম্মদ আব্দুল বারিক বলেন, দুটি দুর্ঘটনার খবর পেয়েছি। নিহত পুরুষের পরিচয় পাওয়া গেলেও নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত