গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরাইলের হামলায় নিহত ৩৯ « বাংলাখবর প্রতিদিন

গাজায় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে ইসরাইলের হামলায় নিহত ৩৯

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ১১:১৫
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১ জুলাই, ২০২৫ | ১১:১৫
Link Copied!

পশ্চিম গাজায় সমুদ্রতীরবর্তী একটি ক্যাফেতে ইসরাইলের বিমান হামলায় অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েক ডজন মানুষ।

সোমবার এ হামলার ঘটনা ঘটে। এই ক্যাফেটি অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা ব্যবহার করতেন। খবর বিবিসির।

নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাবসহ ক্যাফেতে জড়ো হওয়া নারী ও শিশুরাও ছিলেন।

বিজ্ঞাপন

গাজার হামাস শাসিত সিভিল ডিফেন্সের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারী দলগুলো আল-বাকা ক্যাফেটেরিয়া থেকে ২০ জনের লাশ এবং কয়েক ডজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে। পরবর্তীতে আরও ১৯ জন মারা গেছেন। ক্যাফেটি সৈকতের ধারে তাঁবু দিয়ে তৈরি একটি খোলা জায়গায় ছিল।

তিনি বলেন, বিস্ফোরণের ফলে একটি গভীর গর্ত সৃষ্ট হয়েছে। উদ্ধারকর্মীরা এখনো অনুসন্ধান চালাচ্ছেন।

স্থানীয় একটি প্রোডাকশন কোম্পানির ক্যামেরাম্যান আজিজ আল-আফিফি বিবিসিকে বলেন, আমি ইন্টারনেট ব্যবহারের জন্য ক্যাফেটির দিকে যাচ্ছিলাম, মাত্র কয়েক মিটার দূরে থাকতেই প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। আমি ঘটনাস্থলে ছুটে যাই। আমার সহকর্মীরা, যাদের সঙ্গে প্রতিদিন দেখা হতো, তারা সেখানে ছিলেন। দৃশ্যটি ছিল ভয়াবহ। চারদিকে শুধু লাশ, রক্ত আর চিৎকার।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাক্টিভিস্টদের পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি ক্ষেপণাস্ত্র এলাকাটিতে আঘাত হানছে, যা একটি ইসরাইলি যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছে বলে জানা গেছে। ফুটেজে হামলার পরের দৃশ্য ধরা পড়েছে, যেখানে মাটিতে লাশ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

আল-বাকা ক্যাফেটেরিয়া গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে ইন্টারনেট, বসার জায়গা এবং কাজের পরিবেশ দেওয়ায় সাংবাদিক, অ্যাক্টিভিস্ট এবং দূরবর্তী কর্মীদের জন্য একটি সুপরিচিত স্থান হয়ে উঠেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই হামলার আগে রাতভর গাজা উপত্যকাজুড়ে ইসরাইল একাধিক বিমান হামলা চালায়, যার ফলে শত শত ফিলিস্তিনি পরিবার বাস্তুচ্যুত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারী দলগুলো পাঁচজনের লাশ উদ্ধার করেছে এবং কয়েক ডজন আহত বেসামরিক নাগরিককে গাজা শহরের আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চলতি বছর মার্চের পুনরায় যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বড় এলাকা ছাড়ার নির্দেশ জারি করার পরই এই বোমাবর্ষণ করা হলো। এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়ছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত