পরীক্ষার প্রশ্নে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ, তদন্ত কমিটি গঠন « বাংলাখবর প্রতিদিন

পরীক্ষার প্রশ্নে শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ, তদন্ত কমিটি গঠন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৬:৪৩
অনলাইন ডেস্ক
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ | ৬:৪৩
Link Copied!
স্কুল পরীক্ষার প্রশ্ন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

লালমনিরহাটের আদিতমারীতে এসএসসি প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রশ্নে এই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থাকায় তৈরি হয়েছে বিতর্ক। ভাষণটি মাধ্যমিক স্তরের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হলেও, বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে এ ঘটনা তদন্তে একটি ডকমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার এবং কমিটির প্রধান হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন।

স্কুল সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যালয়গুলোতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অংশ তুলে ধরা হয়। পরীক্ষা শেষে প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার বিষয়টি তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন।

বিজ্ঞাপন

প্রশ্নপত্র প্রসঙ্গে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবুল হোসেন বলেন, ‘আমরা উপজেলা শিক্ষক সমিতির কাছ থেকে প্রশ্নপত্র ক্রয় করে পরীক্ষা নিয়েছি। সমিতি নিজেরা প্রণয়ন না করে বগুড়ার একটি প্রেস থেকে ক্রয় করেছে। এমন সমস্যা শুধু আমার বিদ্যালয়ে নয়, উপজেলার ১০টি বিদ্যালয়ে এমন পরিস্থিতি হয়েছে। নিজেরা প্রশ্ন প্রণয়ন না করে ক্রয় করা প্রশ্নে পরীক্ষা নেয়া বিধি সম্মত হয়েছে কি না? এমন প্রশ্নে তিনি কোন মন্তব্য করেননি।

এদিকে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম কাজল বলেন, ‘সমিতি কোনো প্রশ্ন তৈরি করেনি, বরং বাইরে থেকে সংগ্রহ করেছে। তিনি রাজনৈতিক পরিচয় বা আত্মীয়তার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।’

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার সাংবাদিকদের বলেন, “প্রশ্নপত্রের বিষয়টি তদন্তাধীন। তদন্ত কমিটি পুরো বিষয় যাচাই করবে। তিনি আরও বলেন, প্রশ্ন পাঠ্যসূচির অংশ হলেও এর প্রণয়ন, গ্রহণ ও বিতরণের প্রক্রিয়া সঠিক ছিল কি না, সেটিও দেখা হচ্ছে।”

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো ২০১৭ সালে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (Memory of the World Register) হিসেবে স্বীকৃতি দেয়। মাধ্যমিক স্তরের বিভিন্ন শ্রেণিতে এই ভাষণ পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত