ধর্ম অবমাননার অভিযোগে সরকারি অফিসার ওএসডি « বাংলাখবর প্রতিদিন

ধর্ম অবমাননার অভিযোগে সরকারি অফিসার ওএসডি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১২:৪২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১২:৪২
Link Copied!

নরসিংদীতে ধর্ম অবমাননার অভিযোগে এক সরকারি চাকরিজীবীকে ঢাকার কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় পরিবেশ অধিদফতরের পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে কেন ওই কর্মকর্তাকে ঢাকা কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে এবং হঠাৎ বদলি করা হয়েছে, তার বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

নরসিংদী পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক প্রশান্ত রায় বলেন, বুধবার বিকেলে আমাদের কার্যালয়ে স্থানীয় কিছু আন্দোলনকারী ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর আমাদের এক উপপরিচালকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না।

বিজ্ঞাপন

সম্প্রতি ৫৭ সেকেন্ডের একটি অডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যার বেশিরভাগ কথাই অস্পষ্ট। সেখানে শোনা যায়, পৃথিবী ধ্বংস এবং আতঙ্কে মানুষ মারা যাচ্ছে এরকম কিছু একটা। জানাজা নিয়েও অস্পষ্ট কিছু একটা বলতে শোনা যায়। অডিওর বাকি অংশ স্পষ্ট শোনা যায়নি। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশনে এবং কমেন্টে ধর্ম অবমাননা করছে বলে লিখতে দেখা গেছে নেটিজেনদের। উঠেছে বিচারের দাবি।

এ নিয়ে বুধবার বিকেলে নরসিংদী জেলা পরিবেশ অধিদফতর কার্যালয়ের সামনে দুপুরে বিক্ষোভ মিছিল করে কিছু তৌহিদী জনতা। এরপর সন্ধ্যায় ওই কর্মকর্তার বদলির আদেশ আসে।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, কী ধরনের মন্তব্য করেছেন, সেটা আমি অবগত নই। তবে ধর্মীয় অবমাননার অভিযোগে বিক্ষোভ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ স্বাভাবিক করা হয় এবং আন্দোলনকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

বিজ্ঞাপন

ওএসডি হওয়া ওই কর্মকর্তা দাবি করেন, মোবাইলে কল দিয়ে একজন বিশেষ অনৈতিক সুবিধা চেয়েছিলেন। তার নাম বিশেষ কারণে বলছি না। ওই সুবিধা না দেওয়ায় আমার ওপর মিথ্যা অভিযোগ তুলে দিয়ে খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তবে আইনি কারণে আপাতত তার নাম ও পরিচয় প্রকাশ করছি না।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ১০ বছর ধরে ক্যানসার রোগে আক্রান্ত। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না। কিন্তু আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে ঘুষ লেনদেনের যা মিথ্যা ও বানোয়াট। আমি মেনে নিতে পারছি না।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত