নড়াইলের কালিয়ায় সংঘর্ষে নিহত ১, আটক ২ « বাংলাখবর প্রতিদিন

নড়াইলের কালিয়ায় সংঘর্ষে নিহত ১, আটক ২

এস এম কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১২:৪৩
এস এম কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১২:৪৩
Link Copied!

নড়াইলের কালিয়া পৌরসভার কুলশুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জিল্লুর রহমান সরদার(৫৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান কালিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন কুলশুর গ্রামের এখলাস উদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুপুর ও কুলসুর গ্রামের মধ্যকার ফুটবল খেলার মধ্য উভয় পক্ষে খেলোয়ার ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরবর্তীতে বাবুপুর দলের সমর্থকেরা কুলশুর গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে জিল্লুর রহমানকে তার চাচাতো ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান সরদারের বাড়িতে গিয়ে হামলা করে এলোপাথাড়ি কুপিয়ে জিল্লুর রহমান কে আহত করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয়রা জিল্লুর রহমানকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাবুপুর ও কুলশুর গ্রামের মধ্যকার ফুটবল খেলা কে কেন্দ্র করে সংঘর্ষে জিল্লুর রহমান সরদার নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনার খবর জানতে পেরে কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত