১৩ পেরিয়ে ১৪ তে পদার্পণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম « বাংলাখবর প্রতিদিন

১৩ পেরিয়ে ১৪ তে পদার্পণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম

মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৯:৩০
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৫ | ৯:৩০
Link Copied!

সাংবাদিকদের প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ ১৩ পেরিয়ে ১৪ তে পদার্পণ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা বাংলাদেশে ১৪ তে পদার্পণ উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলা কমিটি।

বাংলাদেশের গণমাধ্যমে তৃণমূলের সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এক নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের নাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। ১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আল আমিনের সঞ্চালনায় এক জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটি গৌরবের সঙ্গে ১৩ বছর পার করে ১৪ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে সারা দেশে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

২০১৩ সালের এই দিনে গঠিত বিএমএসএফ আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা-উপজেলা ও বিভাগীয় শহর পেরিয়ে দেশের বাইরেও সাংবাদিকদের সর্ববৃহৎ প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত হয়েছে।
দীর্ঘ এ পথচলায় সংগঠনটি সাংবাদিকদের কণ্ঠস্বরকে আরো শক্তিশালী, সংগঠিত ও সচেতন করে তুলেছে।

মফস্বল সাংবাদিকদের জন্য এক যুগের বেশি সময় ধরে চলা উন্নয়নমূলক অগ্রযাত্রা: বাংলাদেশে সাংবাদিকতার মাঠ পর্যায়ে কাজ করেন এমন বিপুলসংখ্যক সংবাদকর্মী, যারা দীর্ঘদিন ধরে অবহেলা, হয়রানি, নিরাপত্তাহীনতা ও স্বীকৃতির সংকটে ভুগেছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সব সময়ই সাংবাদিকদের নির্যাতন নিপীড়নের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর দিনরাত নিরলস ভাবে কাজ করে আসছেন।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, শ্রীপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জুয়েল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক মহসিন মিয়া শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন রনি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কার্যনির্বাহী সদস্য মোজাম্মেল সরকার,দপ্তর সম্পাদক রিপন আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য মাহাবুবুল আলম, দৈনিক অগ্নি শিখার পত্রিকার জেলা প্রতিনিধি সাদিকুর রহমান, রিপোর্টার্স বাংলা টিভির স্টাফ রিপোর্টার মোস্তাক আলম। 

এই সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন প্রাণের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ১৩ পেরিয়ে ১৪ পদার্পণ করেছে। বিগত দিনে যেখানেই সাংবাদিক নির্যাতন হয়েছে সেখানেই প্রতিবাদের ঝড় তুলেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সারা বাংলাদেশে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর। আহমেদ আবু জাফর মহোদয়ের দীর্ঘায়ু কামনা করে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৪ তে পদার্পণ সফল ও সার্থকতা কামনা করে দোয়া ও কেটে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত