আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ! « বাংলাখবর প্রতিদিন

আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ!

মোঃ রিপন, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১:২৪
মোঃ রিপন, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১:২৪
Link Copied!
প্রেস কনফারেন্স -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে বৈশ্বিক অর্থনীতি সম্পর্কে ধারণা তৈরি, অর্থনৈতিক সমস্যার সমাধান ও দক্ষ নেতৃত্ব গঠনে উদ্বুদ্ধ করাসহ অর্থনীতির নানা বিষয় নিয়ে আগামী ২০ জুলাই থেকে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াড (আইইও) ২০২৫।

বিশ্বের প্রায় ৬৩ টি দেশের জাতীয় পর্যায়ের অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে দশ দিনব্যাপী আয়োজিত এই বৈশ্বিক প্রতিযোগিতায়, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড এর কার্যনির্বাহী কমিটির সভাপতি আল আমিন পারভেজের নেতৃত্বে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে সেরা পাঁচজন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল।

তারই ধারাবাহিকতায় রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশের ইকোনমিকস অলিম্পিয়াড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মো. মানসুরুল হক এবারের প্রস্তুতি সম্পর্কে বলেন, আমরা প্রায় সহস্রাধিক প্রতিযোগিদের মধ্যে থেকে মেধার সর্বোচ্চ যাচাই বাছাইয়ের মাধ্যমে সেরা পাঁচজন নির্বাচন করেছি, আমরা আশা করছি তারা প্রতিবছরের মত এবছরেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশর মুখ উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন

এসময়ে বাংলাদেশ ইকোনোমিক্স অলিম্পিয়াডের চেয়াম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের কাছে দেশের অর্থনীতিতে ইকোনমিকস অলিম্পিয়াড এর গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি একটি আন্দোলন, যার মাধ্যমে আমরা অর্থনৈতিক সচেতনতা, দায়িত্বশীল সিদ্ধান্তগ্রহণ এবং নেতৃত্ব গঠনের মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে চাই।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত