হোমনায় অকেজো সোলার লাইট, রাতে সড়কে চলাচলে বাড়ছে ঝুঁকি « বাংলাখবর প্রতিদিন

হোমনায় অকেজো সোলার লাইট, রাতে সড়কে চলাচলে বাড়ছে ঝুঁকি

রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৯:২১
রাসেল আহমেদ,হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ | ৯:২১
Link Copied!

কুমিল্লার হোমনায় বিভিন্ন গ্রামীণ সড়ক ও জনগুরুত্বপূর্ণ স্থানের সোলার স্ট্রিট লাইটগুলো ১০ বছর আলো দেওয়ার কথা থাকলেও মাত্র কয়েক বছরের মধ্যেই অধিকাংশ নষ্ট হয়ে পড়ে। রক্ষণাবেক্ষণ ও পরিকল্পনার অভাবে দিন দিন অস্তিত্বহীন হয়ে পড়েছে বাতিগুলো। ফলে স্ট্রিট লাইট প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না উপজেলাবাসী।

রাতে সড়কে চলাচলে বাড়ছে ঝুঁকি। অনেক জায়গায় খুঁটি থাকলেও লাইট গুলো চুরি হয়ে গেছে।এছাড়াও কোন কোন জায়গার খুটি গুলো ও চুরি করে নিয়ে গেছে। অনেক খুঁটিতে লাইট থাকলেও আলো জ্বলে না। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এক প্রকার নষ্ট হয়ে যাচ্ছে খুটিগুলো।
সড়কের বাতিগুলো নষ্ট হওয়ার কারণে রাতের অন্ধকারেই চলাচল করতে হচ্ছে গ্রামীণ জনপদের হাজার হাজার মানুষদের। রাতের আধাঁরে বাড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এসব স্ট্রিট লাইটে সৌরবিদ্যুতের প্যানেল আছে কিন্তু বাতি নেই। আবার কোথাও বাতি থাকলেও প্যানেল গায়েব। অনেক সড়কবাতি ব্যাটারি ও লাইটহীন। ব্যাটারির স্থানে পাখিরা বাসা বেধেছে। কখনো খোঁজখবর রাখেননি বা মেরামতের প্রয়োজনও বোধ করেনি কর্তৃপক্ষ। তিন বছর পর্যন্ত দেখভালের কথা থাকলেও ঠিকমতো দায়িত্ব পালন করেনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদেরও কার্যকর কোনো ভূমিকা নেই। এ সব সোলার লাইটগুলোর বর্তমানে দেখভালের দায়িত্ব কার এমন প্রশ্ন এখন স্থানীয় সাধারণ মানুষের!

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় টিআর-কাবিখা বরাদ্দের মাধ্যমে ২০১৬-১৭ অর্থবছরে ৬টি, ২০১৭-১৮ অর্থবছরে ২০টি, ২০১৮-১৯ অর্থ বছরে ১৩৩ টি, ২০১৯-২০ অর্থ বছরে ২০০টি। মোট সড়ক বাতি- ৩৫৯ টি স্থাপন করা হয়েছে। যার মূল্য-২, ৩৭, ৫৮, ১০৮ টাকা ধরা হয়। উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রাস্তা মসজিদ মন্দির স্কুল কলেজ ও প্রতিষ্ঠানের সামনে পথচারীদের সুবিধার্থে এ স্ট্রিট সোলার গুলো স্থাপন করা হয়। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অধিকাংশই নষ্ট ও চুরি হয়ে গিয়েছে। ঠিক কতটি স্ট্রিট লাইট নষ্ট বা চুরি হয়ে গেছে এর সঠিক তথ্য নেই দপ্তরে।

স্থানীয় জনসাধারণ বলেন, সোলার প্যানেলের গুরুত্বপূর্ণ ল্যাম্পপোস্টগুলো অধিকাংশ নষ্ট ও চুরি হয়ে গেছে। যার ফলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোকিত থাকার পরিবর্তে অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে। এর ফলে নানা রকম দুর্ঘটনার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাই এর বাড়ার আশংকা করা হচ্ছে। এছাড়াও রাতে চলাচল করতে ও সমস্যায় পড়তে হয়। তাই অতিদ্রুত ল্যাম্পপোস্টগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণ করা জরুরী।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুঠোফোন বলেন, এই প্রকল্পটি বন্ধ রয়েছে। আর যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে লাইটগুলো স্থাপন করা হয়েছিল, তাদের চুক্তির মেয়াদ তিন বছর ছিল। চুক্তির মেয়াদ শেষের পর সৌর বাতিগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য কোনো বরাদ্দ না থাকায় এখন আপাতত কিছুই করা সম্ভব হচ্ছে না। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত