অবশেষে এএসআই আমির খসরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা « বাংলাখবর প্রতিদিন

পরকীয়া, একাধিক পাসপোর্ট-বিয়ে, মাদক সেবন

অবশেষে এএসআই আমির খসরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৪:০৮
ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ৩১ জুলাই, ২০২৫ | ৪:০৮
Link Copied!
অভিযুক্ত এএসআই আমির খসরু তালুকদার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলা খবর প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ ও ভুক্তভুগীর আদালতে মামলা দায়ের করার পর গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নানাবিধ অপরাধে অভিযুক্ত পুলিশের এএসআই মোঃ আমির খসরুর বিরুদ্ধে। তবে এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্ত এএসআই আমির খসরু তালুকদার। যার ফলে আতঙ্কে দিনপার করছেন ভুক্তভোগীরা।

মূলত বিয়ের আশ্বাসে প্রতিনিয়ত অসংখ্য মেয়ের সাথে প্রতারণা, অবৈধ সম্পর্ক, পিস্তল ঠেকিয়ে বা জোরপূর্বক ধর্ষণ, মেবাইলে ভিডিও ধারণ করে ব্লাকমেইল, জোরপূর্বক গর্ভপাত, কৌশলে নগদ টাকা, স্বর্নালঙ্কার লুট, মাদক সেবন ও বিক্রি, পুলিশের পোশাকে নিরীহ মানুষদের জিম্মি করে টাকা লুট, গুম-খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ করেন আমির খসরুর দ্বিতীয় স্ত্রী মোছাঃ মর্জিনা।

ভুক্তভোগী মর্জিনার লিখিত ও মৌখিক স্বাক্ষাতকারের ভিত্তিতে অভিযুক্ত এএসআই আমির খসরুর সাথে কথা বলে সংবাদ প্রকাশ করা হয় বাংলা খবর প্রতিদিন সহ বিভিন্ন পত্রিকায়। এরপরও এএসআই আমির খসরু তালুকদারের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ না নিলে মর্জিনা পুনরায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নিকট সকল প্রমাণ সহ অভিযোগ করেন। যেখানে বলা হয়, আমির খসরু উল্লেখিত নানা অপরাধ সহ তার দ্বিতীয় স্ত্রী মর্জিনাকে অমানুষিক নির্যাতন করে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধকোটি টাকা। এরপরই অভিযোগটি আমলে নেন বিজ্ঞ আদালত।

বিজ্ঞাপন

গত ২৯ জুলাই ২০২৫ তারিখে মাননীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এএসআই মোঃ আমির খসরু তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করেন। যার মামলা নাম্বার সি.আর. ২৯৪/২০২৫ (ডেমরা)।

অভিযুক্ত মোঃ আমির খসরু তালুকদার পেশায় পুলিশের এএসআই। তিনি বর্তমানে রাজধানীর শাহজাহানপুর থানায় কর্মরত আছেন (বিপি নং- ৮০০০০৯৫৯৮৮)। দুঃখজনক হলেও সত্য- গ্রেফতারী পরোয়ানা জারির ৩ দিন অতিবাহিত হলেও আমির খসরুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী মর্জিনা ও তার পরিবার। সেইসাথে বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকেও অসন্তোষ জানিয়েছে। সকলের দাবি, অভিযুক্ত এএসআই মোঃ আমির খসরু তালুকদারকে অতিসত্বর গ্রেফতার করা হোক।

অভিযুক্ত এএসআই মোঃ আমির খসরু তালুকদার সুনামগঞ্জ জেলার, দোয়ারা বাজার উপজেলার, সুঁড়িগাও গ্রামের মোঃ মনাজির গনি তালুকদারের ছেলে। তার বর্তমান ঠিকানা- ২৬৩/৭ নিউ টাউন, সাইনবোর্ড, ডেমরা-ঢাকা। চাকরির সুবাদে আমির খসরু বর্তমান শাহজাহানপুর থানায় কর্মরত আছেন।

বিজ্ঞাপন

অভিযোগকারী ও ভুক্তভোগী নারী মোছা: মর্জিনা। ভুক্তভোগী মর্জিনা তার বাবা মোঃ বতু মিয়া ও মা মোছাঃ সালমার সাথে রাজধানীর ডেমরা, ৬৪ নং ওয়ার্ড, নূরানী মসজিদ রোডের ১২৮ নং বাসায় থাকছেন। তাছাড়া জন্মসূত্রে তারা পরিবার নিয়ে রাজধানীতেই থাকেন।

ভুক্তভোগীদের আর্তনাদ, মানবাধিকার সংগঠনের দৃষ্টিগোচর, পুলিশের কার্যক্রম, অভিযুক্ত এএসআই আমির খসরুর বহাল তবিয়তে থাকা সহ সমীকরণ মেলানোর অপেক্ষায় বিভিন্ন গণমাধ্যম। এখন দেখার অপেক্ষা যে, অভিযুক্ত আমির খসরুকে কবে নাগাদ গ্রেফতার করেন ডেমরা থানা পুলিশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত