আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী রিয়া মনির ভিডিও ফাঁস করলেন হিরো আলম « বাংলাখবর প্রতিদিন

আবাসিক হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী রিয়া মনির ভিডিও ফাঁস করলেন হিরো আলম

বিনোদন ডেস্ক
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ১:২৬
বিনোদন ডেস্ক
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ১:২৬
Link Copied!
রিয়ার হোটেল স্ক্যান্ডাল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম নতুন করে অভিযোগ এনেছেন, তার তৃতীয় স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম।

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। এরপর একাধিকবার রিয়া মনির বিরুদ্ধে অভিযোগ তোলেন আলম। স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে থানায় মামলাও করেছেন হিরো আলম। সেই মামলায় গ্রেপ্তারও করা হয় রিয়া মনিকে। তবে এর পরদিন জামিন পান রিয়া মনি।

তারপর বিবাদ ভুলে কাছে আসা। কয়েকমাস ধরে হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। এবার আবার নতুন করে আলোচনায় উঠে এলো এই জুটি।

বিজ্ঞাপন

বুধবার মধ্যরাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে হিরো আলম অভিযোগ করেন, তার স্ত্রী কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছেন। সেই সঙ্গে রিয়া মনি ও ম্যাক্স অভির দুটি ছবিও শেয়ার করেন তিনি, যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম।

ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে যাওয়ার কথা স্বীকার করে রিয়া মনি গণমাধ্যমকে বলেন, ‘একটা কাজে কক্সবাজারে গিয়েছিলাম। তবে এখন ঢাকায় আছি। হিরো আলমের সঙ্গে সংসার করার মতো অবস্থা আর নেই। সে আগের চেয়ে বেশি রকমের সমস্যা তৈরি করছে।’

বিজ্ঞাপন

স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া মনি। তার যত্ন নেন এবং সুস্থ করে তোলেন। যখন সবকিছু ঠিক হওয়ার পথে তখনই আবার ছন্দপতন এই আলোচিত জুটির।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ‘রিয়া মনি আগের সব কিছু্র জন্য ক্ষমা চেয়েছিল। আমিও ক্ষমা করে দিয়েছিলাম। সে কয়েক দিন আগে বললো, ‘চলো, বগুড়ায় চলে যাবো’। আমি বাড়ি ঠিক করতে বগুড়ায় চলে আসি। এরপর সে অভির সঙ্গে কক্সবাজার চলে গেছে। তারপর আমিও সেখানে চলে যাই। কিন্তু তাদের পাইনি। তারা সেই জায়গায় থেকে পালিয়ে এসেছে।’

হিরো আলম বৃহস্পতিবার সকালে তার ফেসবুকে লেখেন, ‘রিয়া মনি ম্যাক্স অভির ছবি। আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।’

ওই পোস্টের পর দুজনকে নিয়ে একাধিক পোস্ট করেন হিরো আলম। যেখানে একটি পোস্টে তিনি অভিযোগ করেন, ‘রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে।’

এই পোস্টের সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত