ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন « বাংলাখবর প্রতিদিন

ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছেন

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ২:৫৩
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ | ২:৫৩
Link Copied!

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো (SACMO) চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসায় হাত-পা হারানো শিশু তানভীর (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২২ আগষ্ট) দিবাগত রাত ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো: মোসলেম।

বিজ্ঞাপন

তানভীরের বাবা মোসলেম কান্না জড়িত কন্ঠে জানান, আমার বুকের ধন আর নেই, আমাদের সবাইকে ফাকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলেটা পঙ্গু হয়েও যদি এই দুনিয়ায় বেচে থাকতো তাকে কোলে-পিঠে করে তার খেদমত করতাম। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সকল চেষ্টাকে হার মানিয়ে গতরাত আড়াইটার দিকে আমার মানিক দুনিয়া থেকে বিদায় নিছে।

এদিকে শিশু তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রাম সহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। আজ আছর বাদ জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত গত ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবের ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পরেন তানভীর। এরপর তার জীবন বাচাতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির চার হাত-পা কেটে ফেলা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলা দায়রা জজ আদালতে স্যাকমো শফিকুল ইসলাম ও ফার্মেসি মালিক আকিবের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে, তিনি এখনো ভোলা জেলা কারাগারে রয়েছে। এ মামলার অন্যতম আসামি আকিব কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত