চবিতে সংঘর্ষ: মামলার পর জোবরা গ্রামে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮ « বাংলাখবর প্রতিদিন

চবিতে সংঘর্ষ: মামলার পর জোবরা গ্রামে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২৮
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২৮
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) এস আই রুপন আসামিদের গ্রেপ্তার ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-
মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), মো. হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০), মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪), দিদারুল আলম (৪৬)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এ ঘটনায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত মোট ৮ জন আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৯৫ জনের নাম উল্লেখসহ ১ হাজার জনের বিরুদ্ধে অজ্ঞাত মামলা দায়ের করে।

এদিকে পুলিশের প্রতিবেদনের তথ্যে জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাফিয়া খাতুনের ভাড়া বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরবর্তীতে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি-সোটা, রামদা ও ইট-পাটকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরও আক্রমণ চালায়।

সংঘর্ষের সময় প্রক্টরিয়াল বডির নোহা গাড়ি (চট্টগ্রাম-চ-৫১-০০১০), বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির পিকআপ (চট্টগ্রাম-ম-৫১-০০১৫), বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাহিনীর গাড়ি (চট্টঃ মেট্রো-১১-০৮২২) এবং নিরাপত্তা প্রধানের ব্যক্তিগত মোটরসাইকেলসহ অন্তত চারটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে আনুমানিক সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত; এর আগে গত শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ অন্তত শতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষ চলাকালে চবির নিরাপত্তা দপ্তর থেকে অস্ত্র লুটের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় মঙ্গলবার মামলা দায়েরের কথা জানায় চবি প্রশাসন। তাছাড়া অস্ত্র লুটের ঘটনায় করা হয় জিডি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত