রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা « বাংলাখবর প্রতিদিন

পোষ্য কোটা রাখতে চাই প্রশাসন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৫৯
Link Copied!
রাবি সিন্ডিকেটের নাটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বহাল না রাখার সিন্ডিকেট সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এই শাটডাউনের আওতামুক্ত থাকবে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, ‘দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সুবিধা রয়েছে। অথচ রাবিতে এই সুবিধা না থাকায় আমরা হতাশ। ফলে আন্দোলনের অংশ হিসেবে কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রোববার বিকেলে উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় রাবিতে পোষ্য কোটা স্থগিত রাখার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে শনিবার (২০ সেপ্টেম্বর) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।

বিজ্ঞাপন

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ জানান, “সিন্ডিকেট শিক্ষার্থীদের আন্দোলনের পর গত জানুয়ারিতে ঘোষণা দেওয়া পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছে। পাশাপাশি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি এবং বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্তও হয়েছে।”

জানা যায়, শনিবার রাবির জুবেরী ভবনে এক উপ-উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়েছে সিন্ডিকেট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ দায়ী কি না, তা নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিন্ডিকেটের পক্ষ থেকে রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। রেজিস্ট্রার বলেন, “রাকসু নির্বাচন গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষক ও কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করলেও, নির্বাচন কার্যক্রম যেন নির্বিঘ্নে চলে, সেটাই আমাদের প্রত্যাশা।”

বিজ্ঞাপন

রাবিতে আগে থেকেই কর্মরতদের সন্তানদের ভর্তির জন্য ৪ শতাংশ পোষ্য কোটা চালু ছিল। কিন্তু ২০২৫ সালের ২ জানুয়ারি শিক্ষার্থীদের দাবির মুখে এই কোটা বাতিল করা হয়। এরপর থেকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা এটিকে ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ হিসেবে পুনরায় চালুর দাবিতে আন্দোলন করে আসছিলেন।

গত ১৭ সেপ্টেম্বর দেওয়া এক চিঠিতে তারা জানান, দাবি মানা না হলে ২১ সেপ্টেম্বর থেকে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। যদিও প্রশাসন জরুরি একাডেমিক সভায় ১০ শর্তে প্রাতিষ্ঠানিক সুবিধা চালুর ঘোষণা দেয়, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত