অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ বিমানে চাকরি « বাংলাখবর প্রতিদিন

অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ বিমানে চাকরি

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২৮
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:২৮
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একটি শূন্য পদে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ। মোট ৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে সে পদে। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। আবেদনের প্রক্রিয়া শুরু হবে সোমবার (২২ সেপ্টেম্বর)।

চাকরির বিবরণঃ
পদের নাম: সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা

আবেদনে শিক্ষাগত যোগ্যতা:
১. যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪.০০-এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটিতে কমপক্ষে জিপিএ ৩.০০ (৫.০০-এর মধ্যে) অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেলে গড়ে যেকোনো দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ থাকতে হবে।
অথবা স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা বিভাগ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে)।

বিজ্ঞাপন

২. অপারেটিং সিস্টেম ও ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে।
৩. বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি, যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
৪. জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
৫. উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি থাকতে হবে।

৬. স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডধারী সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিওদের অগ্রাধিকার প্রদান করা হবে।
৭. সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।

আবেদনের বয়সসীমা:
অনূর্ধ্ব ৩২ বছর। (অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর)।

বিজ্ঞাপন

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের বিস্তারিত জানতে ও আবেদন করতে ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদন ফি:
৩৩৫ টাকা। আবেদন জমার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ অক্টোবর ২০২৫।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত