ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভের মুখে যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশ « বাংলাখবর প্রতিদিন

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ক্ষোভের মুখে যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৪০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৫ | ২:৪০
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগালের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফিলিস্তিনি রাষ্ট্র কখনই প্রতিষ্ঠিত হবে না।

রোববার (২১ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র কখনও হবে না।’

নেতানিয়াহু আরও বলেন, ‘জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের যে আহ্বান জানানো হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’ তিনি এর কারণ হিসেবে বলেন, এটি ইসরায়েলের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে এবং সন্ত্রাসবাদের জন্য এটি হবে একটি অযৌক্তিক পুরস্কার।

বিজ্ঞাপন

জাতিসংঘে তার ভাষণ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, তিনি সেখানে ইসরায়েলের সত্য এবং অশুভ শক্তির বিরুদ্ধে তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের কথা তুলে ধরবেন। তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করেন। জাতিসংঘে ভাষণ শেষে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানান।

সূত্র: টাইমস অব ইসরায়েল

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত