সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি অনুষ্ঠানে যা বললেন প্রধান উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি অনুষ্ঠানে যা বললেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২৪
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:২৪
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ বিষয়ক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, চ্যালেঞ্জের মধ্যেও এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে এর অর্থ— ১৩ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া, জলবায়ু ধাক্কা মোকাবিলা করা এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পথ চলা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা উন্নয়ন সহায়তা হ্রাস করা হবে উল্টো ফলদায়ক। বরং আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ এবং দুর্বল দেশগুলোর জন্য ন্যায়সংগত উত্তরণের পথ তৈরি করা এখন জরুরি।

ড. ইউনূস বলেন, একটি উন্নত বিশ্বের পথ অতীতের ব্যর্থতায় মাপা যাবে না। এটি গড়ে উঠবে আজকের সাহস, আজকের পদক্ষেপ এবং পরিবর্তনের প্রতি আজকের অবিচল প্রতিশ্রুতিতে।

এছাড়াও, সোশ্যাল বিজনেস, নতুন বহুপাক্ষিক কূটনীতি, গভীর আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে সম্মিলিত প্রতিশ্রুতির প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত