টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে পঁচা ডিম নিক্ষেপ « বাংলাখবর প্রতিদিন

টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে পঁচা ডিম নিক্ষেপ

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩৫
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩৫
Link Copied!

নিউইয়র্কে বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক ডিম নিক্ষেপ করে লাঞ্চিত করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবির ওপর ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্য রেড জুলাই’।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটায় দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

‘দ্য রেড জুলাই’-এর সদস্যসচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি , পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না, যখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন, তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন, তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত