ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো « বাংলাখবর প্রতিদিন

ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:১৩
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:১৩
Link Copied!

বাঙালির একবেলাও ভাত ছাড়া চলে না। বেশিরভাগ বাঙালির প্রিয় খাবার হলো গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ঝাল ঝাল মাছের ঝোল। কিন্তু ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ার কারণে অনেকেই ভাত খাওয়া কমিয়ে রুটির দিকে ঝুঁকছেন। ফলে ভাত ও রুটি নিয়ে তর্ক-বিতর্ক বেড়েছে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাত আর রুটির তুলনা না করে খাদ্যাভ্যাস ও পরিমাণের দিকে নজর দেওয়া জরুরি।

খাবারের থালায় ভাত থাকুক বা রুটি, দুইটাতেই কার্বোহাইড্রেট থাকে। সাধারণভাবে মনে করা হয় রুটিতে ভাতের তুলনায় কম কার্বোহাইড্রেট থাকে, তাই স্বাস্থ্যের দিক থেকে রুটি বেশি ভালো।

বিজ্ঞাপন

ডায়েটিশিয়ান নাজনীন হুসেন জানান, মোটা আটা বা বেশি ফাইবার বা আঁশ আছে এমন রুটি খাওয়া শরীরের জন্য ভালো। কিন্তু মিহি ময়দা দিয়ে বানানো রুটি ভাতের মতোই শরীরে দ্রুত শর্করা বৃদ্ধি করে। এছাড়া বেশি পালিশ করা চিকন চাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, পালিশ ছাড়া ছোট দানার বাদামি চাল (ব্রাউন রাইস) শরীরের জন্য ভালো।

নাজনীন হুসেন আরও জানান, যে অঞ্চলে মানুষ বড় হয়েছে, সেই অঞ্চলের প্রধান খাবার শরীরে হজম করা সহজ হয়। তাই মানুষের খাদ্যাভ্যাসে স্থানীয় খাদ্য বিবেচনা করা উচিত।

দিল্লির ডাক্তার এম. ওয়ালি বলেন,‘আজকাল বেশি ময়দা ও চিকন আটা খাওয়ার ফলে এটি চিনি বা লবণের মতোই ক্ষতিকর হয়ে উঠছে।’ তবে ভাতের সঙ্গে সবজি খেলে গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়, ফলে শর্করা ধীরে ধীরে শরীরে মিশে যায়।

বিজ্ঞাপন

কারা কোনটা খাবেন:
যারা ভারী পরিশ্রম করেন বা বেশি শক্তির প্রয়োজন তাদের জন্য ভাত ভালো। আর যারা অতিরিক্ত খাওয়া এড়াতে চান, তাদের জন্য আঁশসমৃদ্ধ আটার রুটি দীর্ঘসময় পেট ভরা রাখে।

আটার সঙ্গে বিভিন্ন শাকপাতা মিশিয়ে রুটি বানাতে পারেন। এতে আরও স্বাস্থ্যকর হবে রুটি, অন্যদিকে ক্যালোরির পরিমাণও কমে যাবে। যারা বসে থাকার কাজ করেন, তাদের ক্যালোরির প্রয়োজন কম থাকে। তাই তারা রুটি খেতে পারেন। কারণ বেশি ভাত খেলে মোটা হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ডায়াবেটিস বা রক্তে শর্করার মাত্রার সমস্যা থাকলে ভাত না খেয়ে বেশি আঁশ বা ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডায়েটিশিয়ান মালা মনরাল বলেন, ‘রুটি যদি ভালো প্রোটিনের (আমিষ) সঙ্গে খাওয়া হয় তা আরও স্বাস্থ্যকর। নিরামিষভোজী হলে রুটি সঙ্গে ডাল বা সবজি খেতে পারেন। প্রতিটি ব্যক্তির খাদ্য পরিকল্পনা তার কাজ ও জীবনধারার উপর নির্ভর করে।’

সুতরাং ভাত না রুটি-এটি ব্যক্তির শারীরিক কার্যক্রম, বয়স, স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস অনুযায়ী নির্ধারণ করতে হবে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত