এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড’ « বাংলাখবর প্রতিদিন

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘হ্যাকড’

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৩৫
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৩৫
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা ধার চাচ্ছে প্রতারক চক্র। আজ বুধবার দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ এ তথ্য জানান।

এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ জানান, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রহমান খানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।’

আল-আমিন শেখ গণমাধ্যমে বলেন, ‘আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের নম্বর থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন নম্বর হ্যাকড হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন।’

বিজ্ঞাপন

দুপুর ২টা ৩১ মিনিটে আল-আমিন শেখ এনবিআর চেয়ারম্যানের নম্বর হ্যাক হওয়ার বিষয়ে জানানোর পর ২টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের কাছে টাকা ধার চেয়ে ওই নম্বর থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয়, ‘আমার বিকাশে এখন ৩৫ হাজার টাকা লাগবে দেওয়া যাবে? আমি কালকে ফেরত দিয়ে দেব’।

ওই নম্বরে কল দিলেও রিসিভ করেনি কেউ। তবে ২টা ৫৮ মিনিটে আরেকটি মেসেজ দেয়। সেখানে বলা হয়, ‘ফোন দেওয়ার দরকার নেই। আমি একটু ব্যস্ত আছি ফ্রি হয়ে ফোন দিচ্ছি। একটা নম্বর দিলে পাঠিয়ে দেওয়া যাবে?’

এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। পোস্টটি তিনি ইংরেজিতে লিখেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমার ফোন নম্বর হ্যাকড হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত